রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশ : 2026-02-25 17:17:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সাব্বির রহমাম [২১)। তার বাবার নাম শাহিন ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পবা রাইসমিলপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো: জাসন [২৫) এই হত্যাকাÐ ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ [রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে মঙ্গলবার শাহিন ইসলামকে মারধর করেন তিনি। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যান। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পায়। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান চলছে।