রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
প্রকাশ : 2026-03-30 18:11:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় এক্সকেভেটর যন্ত্রে [ভেকু) পিষে আহমেদ জোবায়ের [২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার [২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন[৩৩) ও রুবেল হোসেন [৩৮)। এদের মধ্যে মোনারুল মামলার ১ নম্বর ও রুবেল ৩ নম্বর আসামি। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে ওই হত্যাকাÐের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল বিলে কৃষকদের জমিতে জোর করে পুকুর কাটতে শুরু করেছিলেন। রাতে কৃষকেরা টের পেয়ে জমি রক্ষায় ওই বিলে নামেন। এ সময় আহমেদ জোবায়েরকে ভেকুর নিচে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে মোহনপুর থানায় পরদিন একটি মামলা দায়ের করেন নিহত জোবায়েরের বাবা। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।