রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
প্রকাশ : 2026-04-21 17:28:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী সিটি কর্পোরেশন এবং রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলজিইডির যৌথ আয়োজনে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ পরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, নগর উন্নয়ন কর্মকাÐে নাগরিক সম্পৃক্ততার বিষয়টি এ প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়নে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। কর্মশালায় উপস্থিত ছিলেন জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, সচিব সোহেল রানা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, জুনিয়র সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এমটিএস মেহমুদ, আরবান প্ল্যানার সাইফুর রহমান, সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হাসিবুল হক এবং জুনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট মোঃ আল আমিনসহ সিটি কর্পোরেশন টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্য, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ।#