রাজশাহীতে ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : 2026-04-27 18:17:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ [ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মহানগর যুবদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুবদল নেতারা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার [২৩ এপ্রিল) রাজশাহী জেলা মোটর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার [১৯ নং ওয়ার্ড দক্ষিণের) যুবদলের যুগ্ম আহŸায়ক নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বক্তারা দাবি করেন, টার্মিনাল এলাকায় সংঘর্ষের প্রকৃত আসামি বাসচালক মিজানুর রহমান মিজান। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভাষ্য, নিজাম আলীকে গ্রেফতারের পর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি-সহ নেতাকর্মীরা থানায় গিয়ে ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, নিজাম আলী টার্মিনাল মামলার আসামি। পরে মামলার বাদী আবুল কাশেম টুলু থানায় উপস্থিত হয়ে নিজাম আলী মামলার আসামি নন এবং তাকে ভুলবশত গ্রেফতার করা হয়েছে বলে জানান। এরপরও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। পরে তাকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বোয়ালিয়া থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, হামলা-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নানা ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা দ্রæত বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ওসির প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আল মামুন বলেন, পুলিশ কমিশনার স্যার ছুটিতে আছেন। তিনি অফিসে যোগদানের পর বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।