রাজশাহীতে ইয়াবা ট্যাপেন্টাডল ট্যাবলেট গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : 2026-06-03 21:06:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের মো : স্বপনের ছেলে মো : কাজল (২২); চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (স্কুলের মোড়) গ্রামের মো : বুলবুলের ছেলে বর্তমানে কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো : শুভ (২১) এবং পবা থানার বড়গাছি গ্রামের মো : রুবেল ইসলামের ছেলে মো : সোহান (২৫)। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গ্রেপ্তার মাদক কারবারীদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।