রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ

প্রকাশ : 2026-02-12 18:23:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ

ঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল থেকে রংপুর-৪ [কাউনিয়া-পীরগাছা) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে ভোটগ্রহণ চলছে, মাঠে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনি। সকাল থেকেই দুই উপজেলার তিনটি থানা ও একটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফ‚র্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে জানাগেছে, রংপুর-৪ সংসদীয় আসনে তিনটি দলের বেশ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই আসনে এনসিপির আখতার হোসেন [শাপলা কলি), বিএনপির এমদাদুল হক ভরসা [ধানের শীষ), জাতীয় পার্টির মাহবুবার রহমান [লাঙ্গল) ছাড়াও প্রতিদ্ব›িদ্বতা করছেন ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন [হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের [মার্কসবাদী) প্রগতি বর্মন তমা[কেচি), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় [ডাব) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা [রিক্সা) এবং সতন্ত্র প্রার্থী  শাহআলম বাসার [হরিন) এবং জয়নুল আবেদীন [ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন। সকাল থেকেই আসনটির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনটি দলের বেশ প্রতিদ্ব›িদ্ব প্রার্থী এনসিপির আখতার হোসেন [শাপলা কলি) তার মাকে নিয়ে ভোট দিয়েছেন কাউনিয়ার ভায়ারহাট বালিকা বিদ্যালয় কেন্দ্রে, এমদাদুল হক ভরসা [ধানের শীষ) হারাগাছ বহুমূখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান [লাঙ্গল) ভোট দিয়েছেন পীরগাছা ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর-৪ [কাউনিয়া-পীরগাছা) আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে কাউনিয়া উপজেলায় ২ লাখ ১৪ হাজার ৩৫২ ও পীরগাছায় ২ লাখ ৯৫ হাজার ৫৫৪ জন। এ আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৮৮ ও নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন। এ আসনটিতে মোট ১৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বৃহৎ তিনটি দলের প্রার্থীই বলেছেন,তারা চান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হোক। ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এদিকে কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছারা তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।