রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে আখতার হোসেনের বিজয়

প্রকাশ : 2026-02-13 18:09:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে আখতার হোসেনের বিজয়

রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে শাপলা কলির প্রার্থী আখতার হোসেন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। ১২ ফেব্রæয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন (শাপলা কলি) প্রতীক নিয়ে ১,৪৭,৯৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজীয় হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির প্রার্থীএমদাদুল হক ভরসা (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ১,৩৯,৬১৬ ভোট। ৮৩৩১ ভোটের ব্যবধানে আখতার হোসেন জয় লাভ করেন।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে জানাগেছে, সকাল থেকেই দুই উপজেলার ৩টি থানা ও একটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফ‚র্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আসনে আরও প্রতিদ্ব›িদ্বতা করছেন জাতীয় পার্টির মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা (কেচি), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিক্সা) এবং সতন্ত্র প্রার্থী  শাহআলম বাসার (হরিন) এবং জয়নুল আবেদীন (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এই আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্রে শাপলা কলি প্রতীক নিয়ে আখতার হোসেন কাউনিয়ায় ৫৫০৭৯ এবং পীরগাছায় ৯২৮৬৮ মোট- ১৪৭৯৪৭ ভোট পেয়েছেন। অপর দিকে বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে কাউনিয়ায় ৭২৮৪৯ এবং পীরগাছায় ৬৬৭৬৭ মোট ১৩৯৬১৬ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মোট ভোটার রয়েছেন ৫,৯,৯০৬ জন। এর মধ্যে কাউনিয়ায় ২,১৪,৩৫২ ও পীরগাছায় ২,৯৫,৫৫৪ জন। সারাদিন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছারা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।