যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির বাড়ি যান মাদারীপুরের জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশ : 2026-04-27 17:46:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির বাড়ি যান মাদারীপুরের জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ মাদারীপুরের দুই শিক্ষার্থীর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত হয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি—এমন তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। একই ঘটনায় জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বৃষ্টির বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে। সোমবার দুপুরে সেখানে যান জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। এসময় তারা বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সান্তনা দেন।
এই ঘটনায় বৃষ্টির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মরদেহ উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা।

বৃষ্টির বাবা ঢাকায় অবস্থান করায়, জেলা প্রশাসক মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সর্বশেষ দুই শিক্ষার্থীকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এলাকায় দেখা যায়। পরে নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু হলে জামিলের মরদেহ উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন একজনকে আটক করা হয়।অন্যদিকে, বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশের তথ্য অনুযায়ী, তাকে হত্যার পর মরদেহ নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

“বৃষ্টির মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি তার পরিবারের সদস্যদের সান্তনা দিতে এখানে এসেছি। আমরা সবসময় তাদের পাশে আছি। লাশের সন্ধান পাওয়া গেলে দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”