মেলান্দহে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : 2026-02-21 18:49:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেলান্দহে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুর জেলার মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান  আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিক অসুস্থ্য ও কানে কম শোনে। সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিল। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ কালে কুরমান আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করে। 

জামালপুর রেলওয়ে স্টেশনের ওসি রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।