মেক্সিকোর লোকশিল্প হিসেবে চিহ্নিত করা হয় ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

প্রকাশ : 2025-07-08 14:19:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেক্সিকোর লোকশিল্প হিসেবে চিহ্নিত করা হয় ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

মানুষের জন্মস্থান এবং বেড়ে ওঠার পরিবেশ মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তার কাজে ফুটে উঠে সে অঞ্চলের সংস্কৃতি এবং প্রকৃতির ছাপ ফুটে উঠে। মেক্সিকো শহরে বেড়ে ওঠা এক এক শিল্পী যার চিত্রকর্ম মেক্সিকোর সংস্কৃতি এবং ঐতিহ্য বেশ গুরুত্ব পেয়েছে, যার কারণে তার চিত্রকর্ম কখনো কখনো অর্বাচীন শিল্প বা লোকশিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি মাগদালেনা কারমেন ফ্রিদা কাহলো ই ক্যালদেরোন, যিনি তার আত্ম-প্রতিকৃতি ঘরণার চিত্রের জন্য আলোচিত। 

কাহলোর জীবন অতিবাহিত হয় মেক্সিকো শহরে, তার বাড়িতে, যেটি "লা কাসা আজুল" বা নীল ঘর নামে পরিচিত। তার কাজ আন্তর্জাতিকভাবে বিখ্যাত মেক্সিকোর জাতীয় ও দেশীয় ঐতিহ্যের প্রতীকস্বরূপ, এবং নারীবাদীদের কাছে তার চিত্রকর্ম খ্যাতি পেয়েছে নারীর অভিজ্ঞতা ও রুপের আপোষহীন প্রকাশের জন্য। তার কাজকে পরাবাস্তবাদ এর অন্তর্গতও করা হয়েছে, এবং ১৯৩৮ সালে পরাবাস্তববাদী আন্দোলনের প্রধান আঁদ্রে ব্রেটন, ফ্রিদার কাজকে "রিবন অ্যারাউন্ড এ বোম্ব" আখ্যা দিয়েছিলেন। ফ্রিদা, ব্রেটন এর দেওয়া পরাবাস্তববাদী আখ্যা অস্বীকার করেন, কেননা তার মতে, তার চিত্রকর্মে পরাবাস্তব এর চেয়ে তার বাস্তব অবস্থার প্রতিফলনই প্রবল।

লা কাসা আজুল

কাহলো ছোটবেলা থেকেই চিত্রশিল্পের প্রতি আগ্রহী ছিলেন, তার বাবার বন্ধু প্রিন্ট মেকার ফার্নান্দো ফার্নান্দেজের কাছ থেকে আঁকার তালিম পেয়েছিলেন। তিনি তার নোটবুকগুলি বিভিন্ন স্কেচ দিয়ে পূরণ করেছিলেন। ১৯২৫ সালে পরিবারের সহযোগিতায় ঘরের বাইরে স্কুল থেকে শিক্ষা নিয়ে কাজ শুরু করেন। ১৯২৫ সালে এক বাস দুর্ঘটনার পরে কাহলো তিন মাসের জন্য হাঁটাচলা করতে অক্ষম হন, এরপরে তিনি চিকিৎসা শেষ করে চিত্রকর হিসাবে আবার কর্মজীবন শুরু করেন।

তার একটি বিশেষভাবে তৈরি চিত্রফলক ছিল যাতে করে তিনি বিছানায় বসেই আঁকতে পারেন, এবং নিজেকে দেখার জন্য চিত্রফলকের উপর আয়না বসানো ছিল।

কাহলো তার জীবনদশায় কতটি চিত্রকর্ম করেছিলেন তার সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, যার পরিসংখ্যান ১৫০ থেকে ২০০-এর মধ্যে রয়েছে। তার প্রথম দিকের চিত্রকর্মগুলি, যা তিনি ১৯২০ সালের মাঝামাঝি সময়ে তৈরি করেছিলেন, রেনেসাঁ মাস্টার্স এবং ইউরোপীয় অ্যাভান্ট-গার্ড শিল্পীদের যেমন আমেদিও মোদিগলিয়ানির দ্বারা প্রভাবিত হন।তার ছবির ধরনগুলো পরাবাস্তববাদী, সেখান থেকে উপাদানগুলিকে বাস্তবতা সাথে মিশিয়ে ছবির মাধ্যমে বিকাশিত করতেন এবং প্রায়শই ব্যথা এবং মৃত্যুকে চিত্রিত করেছিলেন। তার কাজের বিস্ময়কর দিক ছিলো রাজনৈতিক ও শৈল্পিক বিষয়ের মাঝামাঝি অবস্থাকে ফুটিয়ে তোলা।

তিনি ১৯৪৮ সালে মেক্সিকান কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন এবং শান্তির পক্ষে প্রচার করেছিলেন।

 

সান