মুন্সীগঞ্জ ভট্টাচার্যেরবাগে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  

প্রকাশ : 2026-05-15 19:20:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ ভট্টাচার্যেরবাগে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকায় শুক্রবার (১৫ ই মে) সকাল ৯টায় ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে আগত ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। এসময় রোগীদের মাঝে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ইকবাল পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।