মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

প্রকাশ : 2026-02-08 11:28:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

মুন্সীগঞ্জ-৩ সদর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে নাচে গানে ব্যতিক্রমীভাবে ভোটের প্রচারণা করা হচ্ছে। শনিবার (৭ ই জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে কর্মী সমর্থকরা নেচে গেয়ে ফুটবল প্রতীকের নির্বাচনী প্রচারণা করা হয়।

এই প্রচারণায় সকলের দৃষ্টি আকর্ষণ করছে বার্মণ আকৃতির গায়কের কন্ঠে নানা স্লোগানে ফুটবল প্রতীকের নির্বাচনী প্রচারণা। বার্মণ আকৃতির গায়কের কন্ঠে নানান সুরে স্থানীয় লোকজনদের আনন্দিত দেখা যায়। কর্মী সমর্থকদের অনেকে গায়কের সাথে নেচে গেয়ে জনসাধারণকে আনন্দ দেয়। নানা ভঙ্গিতে, নানা রকম সুরে, ভিন্ন ভিন্ন কথায় প্রচারণা স্থল সকলের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। 

স্থানীয়দের বাসিন্দাদের এই ব্যতিক্রমী প্রচারণার প্রসংশা করেন এবং নানা রকম মন্তব্য করতে শোনা যায়। স্থানীয়রা বলেন ব্যতিক্রমী প্রচারণায় আমরা বিরক্ত হওয়ার চেয়ে আনন্দিত হয়েছি। সচেতন নাগরিক মহল মনে করেন,সকল প্রার্থীদের উচিৎ বিরক্তিকর উচ্চ শব্দ দূষণ পরিহার করে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আকর্ষণনীয় প্রচারণা পথ অবলম্বন করা।