মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী 

প্রকাশ : 2026-04-27 17:43:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী 

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের কারনে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলী করা হয়েছে। রবিবার বিভাগীয় কার্যালয় (ঢাকা বিভাগ) এর কার্যালয় থেকে আদেশে তাকে বদলী করা হয়েছে। আদেশে বদলীর কারণ হিসাবে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।  

বদলীর আদেশ পত্রের বরাতে জানা যায়, ঢাকা বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য ঢাকা) এর পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা: জমির মো: হাসিবুস সাওার স্বাক্ষরিত বদলীর আদেশে বলা হয়েছে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উক্ত সময়ে বদলীকৃত স্থানে যোগদানে ব্যর্থ হলে ৪র্থ দিন অব্যাহত পেয়েছেন বলে গণ্য হবে।

স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের বদলী আদেশে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের দাবী স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের অবৈধ সম্পদের বিষয়ে ও দূর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া জরুরি। এছাড়াও সে যেন আবার কোন আইনের মারপ্যাচে মুন্সীগঞ্জে বদলী হয়ে আসতে না পারে।