মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন ১৬ জন

প্রকাশ : 2025-08-31 18:18:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন ১৬ জন

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন মাদারীপুরের ১৬ জন।রবিবার বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ((টিআরসি)পদের ফলাফল ঘোষনা করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানাগেছে এ বছর মাদারীপুর কোটায় ১৬ জনের বিপরীতে ৩৩০ জন আবেদন করেন। এর মধ্যে ১৬ জন চুড়ান্ত পাশ করেন এবং ৩ জনকে অপেক্ষমান রাখা হয়।পরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান পরীক্ষায় উত্তীর্ন নবাগতদের ফুলের শুভেচছা দিয়ে বরণ করেন।