মাদারীপুরে জুলাই শহীদদের স্মরণে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : 2025-07-19 17:48:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকের পশ্চিম পাড়ে জেলা সদর জামে মসজিদের সামনে জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলা থেকে সর্বমোট ১৮ জন শহীদ হন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদদের সংখ্যার সমপরিমাণ ১৮টি বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি নেজারত (এনডিসি) মোঃ রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার (সাধারণ শাখা) , ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক জনাব গোলাম সারোয়ার, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা আল হোসাইন, বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুজ্জামান, এবং ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল ইসলাম সহ মাদারীপুরের জুলাই আন্দআন্দোলনের শহীদ পরিবারের সদস্যগণ। এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ সচেতনতা নয়, শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা।