মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : 2025-08-05 18:37:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মাদারীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুরের শহীদদের কবরে পুষ্প স্তবক অর্পণ শেষে জেলা প্রশাসন আয়োজিত সমন্বিত সরকারি অফিস ভবন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোসা: ইয়াছমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাঈমুল হাসান । এ সময়অন্যান্যদের  মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর ,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান,স্থানীয় সরকারের উপ পরিচালক হাবিবুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক নেয়ামত উল্লাহ,সদস্য সচিব আ.রহিম,ছাত্রপ্রতিনিধি আসিব আহত যোদ্ধা শুভ প্রমুখ। পরে জুলাই আহত ও নিহত ১৭টি পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।