মাগুরায় খুললো আওয়ামী লীগের দলীয় অফিস

প্রকাশ : 2026-02-26 12:40:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাগুরায় খুললো আওয়ামী লীগের দলীয় অফিস

মাগুরা জেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়া এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আওয়ামী লীগের দলীয় অফিস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শামীম মিয়ার নেতৃত্বে অফিসটি খুলে দেওয়া হয়।

এদিকে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

দীর্ঘ বিরতির পর দলীয় অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অফিস প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা এ উদ্যোগকে সংগঠনকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, অফিস চালু হওয়ায় এখন থেকে নিয়মিত বৈঠক, সাংগঠনিক আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয়দের মতে, দলীয় অফিস পুনরায় চালু হওয়ায় এলাকায় রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ়।

কা/আ