ভোটে পরাজিত হয়ে শাপলা কলির নেতাকর্মীদের উপর হামলা করে-এমপি আখতার হোসেন
প্রকাশ : 2026-02-23 18:41:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা বাড়িঘর ভাঙচুর চালাচ্ছে। এ আসনের পরাজিত বিএনপির প্রার্থী ভোটের আগে কম্বল শাড়ি লুঙ্গি ভোটারদের দিয়েছে ভোটে পরাজিত হয়ে তার সন্ত্রাসী বাহিনীরা শাপলা কলির নেতাকর্মী সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। গত রবিবার বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে বালারঘাট খামার, বানিয়ার তেপতি, দালালহাটখোলা এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় শাপলা কলির নেতাকর্মীর ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কে উৎখাতে যে বিএনপিকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই বিএনপি আজ ক্ষমতায় গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের মতো আচরণ করছে। বিএনপির পরাজিত প্রার্থী ভরসার সন্ত্রাসী বাহিনী হারাগাছে শাপলা কলির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল, টেলিভিশন, ওয়াশিং মেশিন ভাঙচুর করেছে, চার ভরি স্বর্ণলঙ্কার এবং দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। তিনি আরো বলেন, ভরসার সন্ত্রাসী বাহিনী ভয়ে শাপলা কলির নেতাকর্মীরা দশ দিনেও তাদের নিজ বাড়ীতে ফিরতে পারিনি। আজ আমার সাথে তারা নিজ বাড়িতে আসার সুযোগ পেল। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করবে। বাড়িঘর ভাঙচুরকারী সন্ত্রাসীদের দ্রæত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। আমার কর্মী সমর্থকদের উপর যদি আবার হামলা হয়, তার দায়ভার বিএনপি ও এমদাদুল হক ভরসাকে নিতে হবে। এ সময় তার সাথে ছিলেন, এনসিপি হারাগাছ পৌর শাখার সমন্বয়কারী আরাফাত হোসেন, এনসিপি নেতা সুমন প্রমূখ।