বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শিবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-07-14 17:54:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ এ এস এম রুহুল আমিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম প্রমূখ।সভা শেষে বিভিন্ন দপ্তরে নির্বাচিতদের পুরস্কার প্রধান করা হয়।