বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রামে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2025-08-31 18:15:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রামে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সহসভাপতি সবুজ দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম হেলাল। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা গোলাপ হোসেন, সাগর হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।