বাঘায় দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নারী কর্মীদের প্রচার মিছিল
প্রকাশ : 2026-02-09 19:21:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বাঘায় জামায়াতর দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নারী কর্মীরা বাঘা উপজেলার সদরে একটি প্রচার মিছিল করেছেন। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করেন জামায়াতের নারী কর্মীরা। এই মিছিলে তাদের স্লোগান ছিল সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। সৎ মানুষের পক্ষ নিন, দাড়িপাল্লায় ভোট দিন। মিছিল উপজেলার নারায়ণপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এই মিছিলে নেতৃত্ব দেন বাঘা সদরে অবস্থিত বিভিন্ন গ্রামের জামায়াত সমর্থিত নারী কর্মী ও সমর্থকরা। এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ইসলাম ও মানবতার কল্যাণে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতীকের দাওয়াত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।