বাগেরহাটে দক্ষিণঞ্চলের ৭টি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা

প্রকাশ : 2026-05-21 11:26:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে দক্ষিণঞ্চলের ৭টি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা

বাগেরহাটে দক্ষিণঞ্চলের খুলনা হইতে বরিশাল পর্যন্ত ৭টি বাস মালিক সমিতি ও ৭টি শ্রমিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে খানজাহান আলী মাজার মোড়ে হোটেল রুপকথার সম্মেলন কক্ষে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি সরদার লিয়াকত আলী।

জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রী হুইলার সহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ।খুলনা-বরিশাল-ভায়া পিরোজপুর-মোড়েলগঞ্জ-শরনখোলা রুটে পূর্ব নিধারিত ১৮ (আঠার) খানা বিআরটিসি গাড়ীর উর্ধ্বে কোন রকম বিআরটিসি গাড়ী চলাচল করিতে পারিবে না।

দূরপাল্লা পরিবহন তাহার নিদৃষ্ট নীতিমালা অনুযায়ী চলাচল করিবে অর্থাৎ বিআরটিসি সহ সকল দূরপাল্লা পরিবহন জেলা সদরে একটি মাত্র কাউন্টার রাখিয়া পথিমধ্যে থাকা সকল কাউন্টার অপসারন করিতে হইবে এবং কোন অবস্থাতে উপজেলা সদরে চলাচল করিতে পারিবে না এবং সকল দূরপাল্লা পরিবহনগুলি কেবলমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল জেলা সদরের কাউন্টার হইতে চলাচল করিবে।

১১ জুন ২৫ অদ্য সভার সিদ্ধান্তবলী আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে বাস্তবায়ন না হইলে আগামী ৭ জুন ২০২৬ তারিখের এতদা অঞ্চলের ৭ টি বাস মালিক সমিতির ও ৭ টি শ্রমিক ইউনিয়ন একত্রে তাহাদের নিয়ন্ত্রনাধীন সকল সড়কে গাড়ী চলাচল বন্ধ করিয়া দিবে। উল্লেখিত সিদ্ধান্তবলী বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ পূর্বক অত্র সভার সিদ্ধান্তবলী প্রেরণ করা হইবে।
অতঃপর সভার সর্বসম্মতিক্রমে আরো সিদ্ধান্ত হয় যে, প্রত্যেক মালিক সমিতি তাহার স্থানীয় জেলা শ্রশাসক মহোদয়কে অত্র সভার সিদ্ধান্তবলী বাস্তবায়নের জন্য প্রেরণ করিবেন।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও সাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,  সহ-সভাপতি শাহাজান মীনা, যুগ্ম-সাঃ সম্পাদক- শেখ আবুল কালাম আজাদ,সড়ক সম্পাদক জসিম সরদার, রূপসা বাগিরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিসপুর খুলনা-আন্ত: জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মাসুদুর রহমান. সিনিয়ার সহ-সভাপতি আতাহার আলী মন্টু, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখারজি. পিরোজপুর জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক গাজী-আছাদুজ্জামান, অর্থ সম্পাদক আশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ রাজু, মো: সাইফুল ইসলাম (খোকন), রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোশস শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ লাভলু, সাধারন সম্পাদক মোঃ ইউনুস, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহিষপুরা-খুলনা আন্তঃ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক জাহিদ শেখ, বাগেরহাট আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সামসুর রহমান, পিরোজপুর জেলা মাটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফরিদ শেখ, ঝালকাঠি জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক আঃ রাজ্জাক (রনি) সহ উক্ত মালিক ও শ্রমিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।