বাগমারায় নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে, তিন ঘণ্টা পর লাশ উদ্ধার
প্রকাশ : 2026-05-08 19:03:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে সাজেদুর রহমান নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৭টার দিকে ফকিনী নদীর ভবানীগঞ্জ বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে তিনি নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এবং তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া সাজেদুর রহমান উপজেলার সদর ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়া মহল্লার আমির মÐলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাছ ধরার জন্য নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।