বাংলাদেশি নারীদের পাশে রয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

প্রকাশ : 2026-03-08 14:22:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশি নারীদের পাশে রয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশি নারীদের পাশে রয়েছে যুক্তরাজ্য। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি এ কথা বলেন।

নারী দিবস উপলক্ষ্যে এক বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক নারী দিবসে, নারী নেতৃত্ব, অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। নারী ও মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ এবং তাদের ভবিষ্যৎ গঠনকারী সিদ্ধান্তে প্রভাব ফেলতে সহায়তা করছে যুক্তরাজ্য।