বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশ : 2026-02-16 19:10:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্ব›িদ্বতা করা চার প্রার্থীর মধ্যে দু’জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। বগুড়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ১৯৮টি। ভোট পড়ার শতকরা হার ৭৩.১০ শতাংশ।
ফলাফলে দেখা যায়, চার প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শাহজাহান আলী তালুকদার। তিনি হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট। অপরজন জাতীয় পার্টি-এর মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম, লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।
উল্লেখ্য, এবারে বগুড়া-৩ আসনে গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।