বগুড়ায় নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রকাশ : 2025-07-21 10:11:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলম (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাহফুজ আলমকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে থানা পুলিশ। সে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নামে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সান