বগুড়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : 2025-07-09 10:57:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার সবুজ মিয়া, জোকা মোল্লাপাড়ার শিবলু ও বেতগাড়ি লিচুতলার রফিকুল ইসলাম। 

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। 

 

সান