ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : 2025-07-24 11:37:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-মাগুরা সড়কের কানাইপুরের মল্লিকপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।