ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত
প্রকাশ : 2026-05-24 12:00:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।