ফজরের পর আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন - আসিফ মাহমুদ
প্রকাশ : 2026-02-03 11:32:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১১ দলীয় জোটের সকল নেতাকর্মীদের প্রতি জোর আহবান জানিয়ে বলেম ‘এবার আপনারা যার যার অবস্থান থেকে ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেন, পাশাপাশি আপনার এলাকা ও প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করেই ফিরে আসতে হবে। ১১-দলীয় জোটের সব নেতা–কর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না।সোমবার (২ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাতমেরা ফুলবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া।
তিনি বলেন দেশ শাসনে পরিবারতন্ত্র ভাঙতেই শাপলা কলিতে ভোট দিবেন।
আমরা দেখে আসছি গত ৫৪ বছর বাংলাদেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়।আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। তাই আগামির বাংলাদেশ গড়তে হলে অবশ্যই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। এই পরিবারতন্ত্র ভাঙতে হলে ১২ ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে।
ওই পথসভায় ১১দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ পথ সভায় বক্তব্য রাখেন। এর আগে বাদ মাগরিব আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ পঞ্চগড় জেলা শহরে নির্বাচনী গাড়িটি নিয়ে প্রবেশ করেন। এরপর তিনি পথসভায় পৌঁছান। এসময় মোটর সাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা তাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশ নেন।