প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2026-03-21 14:20:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাওয়ার কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাংলাদেশের মানুষের দোয়ায়, আমি ও আমার পরিবার দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে পেরেছি। এ জন্য আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

তিনি বলেন, “আমি এই দেশের একজন নাগরিক হিসেবে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের সেই রহমত দেন, আমরা যেন দেশের মানুষের চাওয়া প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

প্রধানমন্ত্রী বলেন, “ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আপনাদের এই নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।”