পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ, থানায় অভিযোগ দায়ের   

প্রকাশ : 2026-06-02 22:20:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ, থানায় অভিযোগ দায়ের    

পূর্ব বিরোধ ও শত্রুতার জের ধরে বগুড়ার গাবতলী সোনারায় খুপী হারিভিটা গ্রামের আছিয়া বেগমের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও খড়ের পালাতে আগুন দিয়ে ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত অনুমানিক ৯টা ১০মিঃ।

অভিযোগ সূত্রে জানা যায়, ঐদিন রাত অনুমান ৯টা সময় বিদ্যুত না থাকায় প্রতিপক্ষরা দেলোয়ার তরফদার ও আছিয়া বেগমের বাড়ীর ভীতরে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় কৃষক দেলোয়ার প্রতিবাদ করলে প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি- হুমকি প্রদর্শণ করে। এরপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে
দেলোয়ারের বাড়ীর পিছনে থাকা খড়ের পালাতে অসৎ উদ্দেশ্যে অগ্নি সংযোগ করলে খড়ের পালা পুড়ে যায়।

আছিয়া বেগমের চিৎকারে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আছিয়া বেগম বাদী হয়ে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে স্বপন (২৫), লায়েব আলীর ছেলে মোঃ রানা (২২) কে বিবাদী করে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান এর সঙ্গে কথা বলতে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।