পঞ্চগড় পৌরসভায় বেস্ট ফিডিং কর্ণার চালু
প্রকাশ : 2026-05-15 19:27:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।বৃহস্পতিবার পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রের নির্ধারিত স্থানে এ কর্নারের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী।পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিন বলেন, পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর দেখি মা ও শিশু টিকাদান কেন্দ্রে অনেক নারী সেবাগ্রহীতা আসেন। ছোট শিশুদের কান্নাকাটি করতে দেখে মনে হয়েছে এখানে একটি মাতৃদুগ্ধ পান কেন্দ্র থাকা প্রয়োজন। পরে চলতি অর্থবছরে টিআর প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, দুই বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে আসা মায়েরা এখানে স্বাচ্ছন্দ্যে ব্রেস্টফিডিং করাতে পারবেন।