পঞ্চগড়ে সারজিস আলমের পথ সভায় আচন বিধি ভঙ্গ

প্রকাশ : 2026-02-05 13:33:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সারজিস আলমের পথ সভায় আচন বিধি ভঙ্গ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা প্রতীকের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনী পথ সভায় আচরণ বিধি ভঙ্গের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই জরিমানা প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও তেতুঁলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। স্থানীয় প্রশাসন সূত্রের ভিত্তিতে জানা যায় বুধবার (৪ ফেব্রয়ারী) রাত আটটার পর তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে নির্বাচনী পথসভায় মাইক ব্যবহারের মাধ্যমে শাপলা কলির পক্ষে প্রচারণা চলছিল।
এমন অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এই পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করে। উল্লেখ্য, সারজিস আলম পঞ্চগড়- ১ আসনে ১১ দলীয় জোটে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন।