পঞ্চগড়ে সামারি ট্রায়াল আদালতে এক যুবকের তিনমাসের কারাদন্ড

প্রকাশ : 2026-02-02 12:54:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সামারি ট্রায়াল আদালতে এক যুবকের তিনমাসের কারাদন্ড

পঞ্চগড়ে আটক এক যুবককে সামারি ট্রায়াল আদালত তিন মাসের কারাদন্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে। পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌর সভার ইসলামবাগ এলাকার দুলাল হোসেনের ছেলে শাকিল ইসলাম (১৯) শনিবার রাত আনুমানিক ৭ টার দিকে পৌর সভার ডোকরোপাড়া এলাকার আবু তাহেরের ছেলে রেজাউল করিমের বাড়ির দেয়াল টপকে চুরির উদ্দেশ্য বাড়িতে প্রবেশ করে। 
এসময় স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ আটক শাকিলকে পরদিন ১ ফ্রেবয়ারী সামারি ট্রায়াল আদালতে সোর্পদ করে। ওই আদালতের বিচারক ইব্রাহিম আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় তাকে ৩ মাসের কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান সদর থানা এলাকায় মাদক, চুরিসহ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।