পঞ্চগড়ে মাদক কারবারি আটক
প্রকাশ : 2026-05-04 18:53:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাকে সদর উপজেলার ধাক্কামারা মোড়স্থ এলাকা থেকে আটক করা হয়।
তার নাম শরিফুল ইসলাম (২৫) পিতা নিন্দালু । বাড়ি সদর উপজেলার দর্জিপড়া এলাকায়। অভিযান কালে তা নিকট থেকে ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশ জানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।