পঞ্চগড়ে পাচঁ চা শ্রমিকের মাঝে নব নির্মিত ঘর হস্তান্তর
প্রকাশ : 2026-05-10 19:12:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড় সদর উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় পাঁচ চা শ্রমিক পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে।শনিবার (৯ মে) পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
জানা যায় , সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিটি পরিবারের অনুকূলে ২ লাখ ৮৪ হাজার টাকা করে মোট ১৪ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এসময় তিনি নবনির্মিত ঘরের নামফলক উন্মোচন করেন এবং চা শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণও বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন, সহকারী পরিচালক মো. গোলাম ফারুক, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন যাবত অবহেলিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশ। বর্তমান সরকার তাদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চা শ্রমিকদের বরাদ্দকৃত ঘর ঘুরে দেখেন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।