পঞ্চগড়ে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ : 2026-02-23 18:55:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুরু হয়েছে। উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সহ কৃষিতে উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার (২৩ ফেব্রয়য়ারী) উপজেলা পরিষদ চত্বরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদুন্নবী প্রমুখ।
আলোচনা সভায় বক্তরারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, আধুনিক যন্ত্রপাতি, সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ আয়োজন। মেলাটিতে ১০টি স্টলে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।