পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ কর্মসূচীতে প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি
প্রকাশ : 2026-03-14 19:33:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের ঘোষনায় পঞ্চগড়ে সেই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন আজাদ এমপি এ কর্মসূচীতে অংশ নেন। এ উপলক্ষে শনিবার বোদায় পরিষ্কার পরিছন্নতা অভিযানে এক র্যালি অনুষ্ঠিত হয়।
এদিন সকালে বোদা পৌর সভা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসেন আজাদ এমপি। এসময় র্যালির পাশাপাশি মন্ত্রী নিজে পরিষ্কার পরিছন্নতায় অংশগ্রহন করেন।এসময় বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক চিকিৎসক জাহিদ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে এই কর্মসূচী শুরু। মন্ত্রী বলেন আমাদের সরকারের স্বাস্থ্য নীতি হলো ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম ‘।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত থাকবে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, এই অঞ্চলে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রকোপ আমাদের এলাকায় নাই বললেও চলে। তারপরেও সরকারের এই উদ্যোগ প্রশংশার দাবী রাখে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমরা সকল কর্মকর্তা-কর্মচারী এই পরিছন্নতা কর্মসুচী চালিয়ে যাবো।