পঞ্চগড়ে অবৈধ বেকারী কারখানা গড়ে উঠেছে  

প্রকাশ : 2025-09-03 18:06:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে অবৈধ বেকারী কারখানা গড়ে উঠেছে  

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী নামক এলাকায়  খাদ্য উৎপাদনে বিস্তর অনিয়মের অভিযোগে মিষ্টার ফুট বেকারী অ্যান্ড কনফেকশনারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় এমন কারখানা ছড়িয়ে পড়েছে।এমন অভিযো সূত্রের ভিত্তিতে সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোদা উপজেলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়।

অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কেকসহ নানা খাদ্যপণ্য তৈরিকালে ব্যবহার করা হচ্ছিল পচা ডিম, পোড়া ও নিম্নমানের পাম তেল এবং রং।অভিযান পরিচালনার সময় কারখানাটিকে ২০ হাজার টাকা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার   রবিউল ইসলাম।

এছাড়াও পৌরসভার দাড়িপাড়া এলাকার নর্থ বেঙ্গল মুড়ির মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, , অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন খাদ্যপন্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশনা প্রদান হয়েছে।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, স্থানীয় জনগনের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মানুষের খাদ্যের সঙ্গে কোনো ধরনের ভেজাল বা অসাধুতা বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।’’ অভিযোগ জেলা বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদনহীন বেকারী উৎপাদন করছে কিছু অসাধু ব্যক্তি। তারা নিম্নমানের পণ্য বাজারজাত করে আসছে।