পঞ্চগড়ে বায়ু দূষণের অভিযোগে দুই জনকে জরিমানা

প্রকাশ : 2025-07-23 17:46:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে বায়ু দূষণের অভিযোগে দুই জনকে জরিমানা

জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার মীরগড় রোডে মঙ্গলবার  মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী রাস্তা সংলগ্ন উম্মুক্ত অবস্থায় সংরক্ষণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে দুইজনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ও জনাব সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে দূরে অপসারণ, রাস্তায় ট্রাক রেখে বালু লোড থেকে বিরত থাকা ও বালু পরিবহণকালে যানবাহনের চাঁকা ও বডি (কাঠামো) পরিস্কার করে ঢেকে পরিবহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।