পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-06-06 16:30:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার সকালে এই শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় যাত্রায় অংশগ্রহন করেন জেলা প্রশাসক, পঞ্চগড়  মোসাঃ শুকরিয়া পারভীন, সিভিল সার্জন, পঞ্চগড়  ডাঃ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ঈমাম রাজী টুলু  পৌর প্রশাসক সীমা শারমীন  পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল সহ অন্যান্যরা। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ নার্সিং স্টুডেন্টরা এই শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান পঞ্চগড় ডেঙ্গু সচেতনতা বিষয়ে বক্তব্য দেন।  তিনি এ সময় বলেন দেশে প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ দেখা যায়।  এ কারনে আমাদের বাড়ী- ঘর পরিষ্কার পরিছন্নতা রাখতে হবে।  বাসায়   ডাবের খোসায় বা পরিত্যক্ত প্লাস্টিক সহ অন্য সব জায়গায় ধরে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে।