পঞ্চগড়ে টেকসই কৃষি ও নিরাপদ ও খাদ্য মান সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-05-18 18:25:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে টেকসই কৃষি ও নিরাপদ ও খাদ্য মান সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে সোমবার জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। মডেল কৃষক মো. নাদের আলীর সভাপতিত্বে কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিডের পঞ্চগড় টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ শাকিল হোসেন। কর্মশালায় অত্র অঞ্চলের প্রায় ৭০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে আমন মৌসূমের জন্য হাইব্রিড জাতের ‘ব্র্যাক ধান-১০’ এক কেজি ওজনের বীজ উপহার হিসেবে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক সীডের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত বীজ সরবরাহ করতে পারলে কেবলমাত্র মানসম্মত খাদ্য উৎপাদন সম্ভব। সেই লক্ষে ব্র্যাক সিড কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ করছে।