পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশ : 2026-04-28 17:15:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত

সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে নিয়ে উৎসাহ উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা দায়রা ও জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ। উদ্ধোধনের পরে আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই চত্বরে এসে শেষ হয়।পরে আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ।  

আলোচনা সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফজলুল হক বারী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পারিবারিক আদালত ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ( সা.)  প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান মো. আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর  মির্জা নাজমুল ইসলাম   কাজল, সরকারী কৌশলী  আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান  ।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী মহসিনা খাতুন ও আবুল হোসেনকে ক্রেস্ট ও সন্মাননা প্রদান করা হয়।  এসময়  আইনজীবী সমিতির  সদস্যা, বিচার প্রার্থী, গন্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।