নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ

প্রকাশ : 2025-09-23 13:35:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির জবাব চেয়ে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে।

এছাড়াও ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়েও একই কর্মসূচি পালন করতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আখতার ও তাসনিম জারা।

কা/আ