নন্দীগ্রামে মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দই-মিষ্টির দোকান মালিককে জরিমানা
প্রকাশ : 2026-06-02 16:23:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে পণ্যে হালনাগাদকৃত মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২ দই-মিষ্টির দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ওস্তাদি দধি ভান্ডার ও রণবাঘা বাসস্ট্যান্ড এলাকার জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ২ দই-মিষ্টির দোকানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত ২ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আইন অমান্য করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।