নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2026-02-03 11:18:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল মাঠে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান খান শামীম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। উক্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশ ও জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের সুখেদুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।