নন্দীগ্রামে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ 

প্রকাশ : 2026-03-14 19:46:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ 

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে পাঠানো ১৪ কার্টন খেজুর নন্দীগ্রাম উপজেলা পরিষদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। 

শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। 

সেসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনায় সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে পাঠানো খেজুর উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে।