নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : 2025-08-31 18:16:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা মাসুদ পারভেজ সুইট (৪০) গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের রাজা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ পারভেজ সুইট দীর্ঘদিন পলাতক ছিলো। রবিবার (৩১ আগস্ট) দুপুরে তাকে নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়।