নন্দীগ্রামে ঝিনা-রামকৃষ্টপুর রাস্তা হেরিং বোন বন্ডকরণ কাজ উদ্বোধন
প্রকাশ : 2026-05-13 16:44:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ঝিনা-রামকৃষ্টপুর রাস্তা হেরিং বোন বন্ডকরণ কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ রাস্তা হেরিং বোন বন্ডকরণ কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, মোক্তাছুর রহমান, উপজেলা মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারের মাধ্যমে ১ হাজার মিটার উক্ত রাস্তা হেরিং বোন বন্ডকরণ কাজ করা হচ্ছে।